ত্রিশালে যাত্রীবাহী মাইক্রোবাসে আগুন, শিশু ও দুই নারীসহ আগুনে পুড়ে নিহত ৪

শেয়ার করুন :

জহিরুল কাদের কবীর, ত্রিশাল থেকে।।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার রাঙামাটি নামস্থানে রবিবার দিবাগত রাত দুইটার দিকে যাত্রীবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পরে তাৎক্ষণিক আগুন ধরে যায়। এতে মাইক্রোবাসের চার যাত্রী আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নি দগ্ধে আহত ৭ জনকে আশংকাজনক অবস্থায় ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার খামারবাসা গ্রামের আক্কাস আলীর স্ত্রী দোলেনা খাতুন (৪০) ও তোতা মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন (৫০), ঝরিনা খাতুন (৪০), আশিক (৭)। তারা একে অপরের আত্নীয়-স্বজন। তবে আহত এক যাত্রী জানান, সকল যাত্রীই জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ হয় এর পর আর কিছু বলতে পারেন নি তিনি।
ত্রিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম জানান, খবর পেয়ে তারা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনে ও উদ্ধার কার্যক্রম শুরু করি। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও দুই নারীসহ পুড়ে যাওয়া চারজনের মরদেহ গাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহতের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। প্রাইভেটকারের চালক পলাতক রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *