আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে বন বিভাগের কয়েক শ’ গাছ চুরি শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হওয়ার পর টনক নড়ে বনবিভাগের। পরে এক এনজিও মালিকসহ ৬ জনের বিরুদ্ধে বন আইনে চারটি মামলা দায়ের করা হয়ে। গজারী ও আকাশমনি গাছ কর্তন, পাঁচার, আগুণ ধরিয়ে আলামত বিনষ্ট ও ভূমি জবরদখলের অপচেষ্টার অভিযোগে বনবিভাগ মামলা চারটি করেন।
ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট অফিসার আশরাফ উদ্দিন জানান, হবিরবাড়ি মৌজার ৪৩৮ নম্বর দাগের সংরক্ষিত বনভূমি দখলের অপচেষ্টায় বিপুল পরিমাণ গজারী ও আকাশমনি গাছ কর্তন, পাঁচার, আগুণ ধরিয়ে আলামত বিনষ্ট ও ভূমি জবরদখলের অপচেষ্টার অভিযোগে আশপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের মালিক আব্দুর রশিদ (৫০), মফিজ (৫০), দুলাল (৪০), জাহাঙ্গীর (৩৫), রফিক (৪৫) ও মজিবরের (৪৫) বিরুদ্ধে ১৯২৭ সানের বন আইনের চারটি মামলা (নম্বর হবির : ৪০, ভালুকা ৫৮; হবির : ৪১ ভালুকা ৫৯; হবির : ৪২, ভালুকা ৬০; হবির : ৪৩, ভালুকা : ৬১ দায়ের করা হয়েছে। বুধবার ভালুকা রেঞ্জের হবিরবাড়ি বিট অফিসার বাদি হয়ে মামলা চারটি দায়ের করেন।
উল্লেখ, গত ৭ মার্চ মঙ্গলবার দৈনিক নয়া দগিন্ত পত্রিকার ৮ নম্বর পৃষ্ঠায় ভালুকায় রাতের আঁধারে বন বিভাগের কয়েক শ’ গাছ চুরি শিরোনামে সচিত্র সংবাদ প্রকাশিত হয়।