গফরগাঁওয়ে বালতির পানিতে পড়ে শিশুকন্যার মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বালতি পানিতে পড়ে দেড় বছর বয়সী মরিয়ম নামে এক শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের চিনাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই গ্রামের মোঃ নুরুল আমিনের দেড় বছর বয়সী শিশু কন্যা।
জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টায় দিকে খেলা করতে করতে মরিয়ম সবার অগোচরে বাড়ির উঠানে কলপাড়ে রাখা পানি ভর্তি বালতিতে পড়ে যায় এবং তার মৃত্যু হয়।
স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু রায়হান ঘটনায় সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *