আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় দিনব্যাপী প্রাণী সম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ের মাঠে অনুষ্ঠিত মেলায় পিদিম ফাউন্ডেশন কতর্ৃক বাস্তবায়িত এসইপি প্রকল্পসহ বিভিন্ন পশুপাখির ৪৩ টি স্টল বসে। মেলা পরিদর্শণ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, উপজেলা প্রাণী সম্পদক কর্মকতার্ ডা. মো: মতিউর রহমান ও পিদিম ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।