ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় পৃথক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রকিবুল ইসলাম মুন্সী ( ৩০) ও  তছলিম বেপারী (২৭) নামে দুই ব্যাক্তি নিহত হয়েছেন। ঘটনা দু’টি ঘটেছে বুধবার বিকেলে ও রাতে উপজেলার খারুয়ালী ও ভরাডোবা ইউনিয়নের পুরুড়া নারাঙ্গীপাড়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ভালুকা উপজেলার খারুয়ালী গ্রামের মফিজ উদ্দিন মুন্সীর ছেলে রকিবুল ইসলাম মুন্সী কাচাবাঁশ বিদ্যুৎতের খুঁটিতে বেধে মিটারের সার্ভিস লাইনে কাজ করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পরে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
অপরদিকে রাতে উপজেলার ভরাডোবা নারাঙ্গীপাড়ার লাল মিয়া বেপারীর ছেলে তছলিম বেপারী (২৭) রাস্তায় পড়ে থাকা বিদ্যুৎতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *