গফরগাঁওয়ে নারী উদ্যোক্তাদের বসন্ত উৎসব ও পণ্যমেলা উদ্বোধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই দিনব্যাপী বসন্ত উৎসব ও পণ্য মেলা উদ্বোধন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকালে গফরগাঁও নারী উদ্যোক্তা’র উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ বসন্ত উৎসব ও পণ্য মেলা স্থানীয় আলতাফ হোসেন গোলন্দাজ অডিটোরিয়াম চত্বরে আয়োজন করা হয়। জাঁকজমকপূর্ণ পরিবেশে এ পণ্য মেলায় উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইয়াসিন খন্দকার।
এ সময় উপস্থিত ছিলেন গফরগাঁও নারী উদ্যোক্তা গ্রুপের এডমিন ও সমন্বয়ক আনোয়ারুল কবির মামুন, গফরগাঁও নারী উদ্যোক্তা গ্রুপের এডমিন ইয়াসমিন আক্তার, এডমিন প্যানেলদের মধ্যে থেকে আরো ছিলেন আশা, তৃশা, সুচি ও অন্যান্য নারী উদ্যোক্তারা প্রমূখ।
মেলায় নারী উদ্যোক্তাদের হাতের তৈরী জামা, হস্ত ও কারু শিল্প, নকশি কাঁথা, শীতের পিঠাপুলি, হোম মেড ফুড, হ্যান্ডিক্র্যাফটসহ বিভিন্ন রকমের পণ্য বিভিন্ন ষ্টলে স্থান পেয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *