ময়মনসিংহ সিটিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। এসময় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে নগরীর চরপাড়া এলাকায়  ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ এবং নিরাপদ খাদ্য নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা।

এ সময় তিনি চরপাড়া মেডিকেল কলেজ হাসপাতাল ও চরপাড়া মোড় এলাকার ফুটপাতের অবৈধভাবে ব্যবসা পরিচালনাকারীদের উচ্ছেদ করেন।

এছাড়াও চরপাড়া এলাকার কয়েকটি রেঁস্তোরায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা। এসময় তিনি অস্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের দায়ে চারটি হোটেলকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এ সময় স্যানিটারি ইন্সেপেক্টর মোঃ জাবেদ ইকবাল,, আইন শৃঙ্ক্ষলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *