ভালুকায় পাঁচ শতাধিক পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ।

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় প্রতিপক্ষের বিরুদ্ধে দিনদুপুরে পাঁচ শতাধিক পেঁপে গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নয়নপুর গ্রামের মৃত তকুমুদ্দিনের ছেলে বাদশা মিয়া প্রতিবেশি ইছব আলীর ছেলে রুবেল মিয়া কাছ থেকে দুই বছরের জন্য লিজ নিয়ে পেঁপে চাষ করেন। ইতোমধ্যে কিছু পেঁপে বিক্রিও হয়েছে। সোমবার বিকেলে পূর্বসত্রæতার জের হিসেবে রুবেল ও পারভেজ দা দিয়ে প্রায় পাঁচ শতাধিক পেঁপে গাছ কেটে ফেলে।
ক্ষতিগ্রস্ত বাদশা মিয়া জানান, তার পাঁচ শতাধিক গাছেই প্রচুর পেঁপে ছিলো। প্রতিপক্ষ রুবেল লোকজন নিয়ে তার প্রায় সবগুলো পেঁপে গাছ কেটে ফেলেছে। এ সময় বাঁধা দিতে গেলে তারা ছোট ভাই আশরাফুল ও তার স্ত্রী রিজা আক্তারকে মারধর করে। গাছগুলো কেটে ফেলায় তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
অভিযুক্ত রুবেল মিয়া পেঁপে গাছ কেটে ফেলার কথা স্বীকার করে বলেন, তার ক্ষেতে লাগানো পেঁপে গাছগুলো তিনি কেটে ফেলেছেন।
এ ঘটনায় বাদশা মিয়া বাদি হয়ে রুবেল ও পারভেজকে বিবাদি করে মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভালুকা মডেল থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *