রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের গফরগাঁও উপজেলা কর্মরত হিসেবে এক বছর পূর্ণ হলো।
এ বর্ষপূর্তি উপলক্ষে গফরগাঁও অফিসার্স ক্লাবের উদ্যোগে আজ রোববার (১২ ফেব্রুয়ারী) বিকেলে মতবিনিময় সভা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন খন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান, উপজেলা কৃষি অফিসার নূর মোহাম্মদ, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, অফিসার্স ক্লাবের সম্পাদক ও সমবায় অফিসার মীর মোঃ কাশেম, শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল মালেক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ভূইয়া, পাট কর্মকর্তা মোঃ ফজলুল হকসহ অন্যান্য কর্মকর্তাগণ প্রমূখ।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান বলেন, এক বছর সুন্দর ভাবে কাজ করার জন্য যারা আমাকে সহযোগিতা করেছিলেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা রইল। আজ সহকর্মীদের ভালোবাসায় আমি অভিভূত হলাম। আগামীতেও যেন ভালো ভাবে কাজ করতে পারি সেই সহযোগিতা কামনা করছি।