গফরগাঁওয়ে বিস্ফোরক মামলায় বিএনপির ৫ নেতাকর্মীসহ গ্রেফতার ৭

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ের বিস্ফোরক মামলায় উপজেলা বিএনপির ৫ নেতা-কর্মীসহ ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (১০ ফেব্রুয়ারী) রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের আমলীতলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলা বিএনপির নেতা মোজাম্মেল হক, বাবুল মিয়া ওরফে আলমগীর, মোঃ আব্দুল মতিন, রতন মিয়া ওরফে রেজাউল ও জিয়াউর রহমান ওরফে জিয়া। এছাড়াও গফরগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিআর ওয়ারেন্টভুক্ত আসামী দীঘা গ্রামের আহাদ মিয়া ও অটো রিকশা উদ্ধারসহ এজাহার নামীয় মূল আসামী পাশ^বর্তী শ্রীপুরের সোনাগর (সাত কামাইর) গ্রামের সুমাইয়া আক্তার জুইকে গ্রেফতার করে।
গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, তাদের বিরুদ্ধে গফরগাঁও থানায় বিস্ফোরক ও পুলিশের উপর হামলার মামলা রয়েছে। গতকাল শনিবার তাদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *