গফরগাঁওয়ে চরআলগী ইউনিয়নে ভিজিডি চক্রের উপকারভোগীদের মাঝে সঞ্চয় বিতরণ।

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভিজিডি চক্রের উপকারভোগীদের মাঝে সঞ্চয় বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে গফরগাঁও উপজেলার ৩নং চরআলগী ইউনিয়ন পরিষদ হল রুমে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ২০২১-২২ইং ভিজিডি চক্রের ১৮০ জন উপকারভোগী মহিলাদের মাঝে এ সঞ্চয় বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন চরআলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার, ব্যাংক এশিয়া কর্মকর্তা মোঃ নাজমুল হক, ইউপি সচিব, ইউপি সদস্য/সদস্যা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *