আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি গ্রামের উছমান আলীর ছেলে মাওনা ক্রিয়েটিভ স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. মিরাজ হোসেন (২০) বাঁচতে চান। তিনি দূরারোগ্য বøাড ক্যান্সারে আক্রান্ত এবং তাকে ১৩ টি ক্যামুথেরাপি দেয়া হয়েছে। বর্তমানে তার অবস্থা খুবই সঙ্কটাপন্ন। মিরাজ হোসেন ঢাকার আহসানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতালের কনসালটেন্ট ডাক্তার এ জুবায়ের খানের তত্ত¡াবধানে চিকিৎসাধিন আছেন। ইতোমধ্যে তার চিকিৎসায় প্রায় সাড়ে ছয় লাখ টাকা খরচ হয়েছে। পরিবারের জমিজমা যা ছিলো চিকিৎসায় ইতোমধ্যে সবই বিক্রি করতে হয়েছে। বর্তমানে মিরাজের চিকিৎসার ব্যয় বহন করা তার পরিবারের পক্ষে কোনভাবেই সম্ভব হচ্ছে না। এমনকি ডাক্তার বলছেন, আরো ছয় থেকে সাত লাখ টাকা হলে, হয়তো মিরাজকে বাঁচানো সম্ভব। এ অবস্থায় প্রধানমন্ত্রীসহ দেশের বিত্তবানদের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন মিরাজের মা মিনারা খাতুন। যোগাযোগ- মিনারা খাতুন, সঞ্চয়ী হিসাব নম্বর- ২০৫০২৯৬০২০২৪৬৮৮১৪, ইসলামী ব্যাংক, মাওনা শাখা, গাজীপুর। বিকাশ নম্বর ০১৮৪২-৪১৩৭৩৬।