রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ৯ আসামিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গত সোমবার রাতে থানা এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, পৃথক অভিযানে জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৭ জন আসামী এবং সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত ২ জন আসামীসহ মোট ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়।
পাগলা থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, আসামীদেরকে গ্রেফতার পূর্বক ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।