গফরগাঁওয়ে মাদ্রাসার শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে হাবিব হাসান নামে ১০ বছরের এক মাদ্রাসা শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে গফরগাঁও পৌর শহরের ষোলহাসিয়া এলাকায় ১নং গলিতে এ ঘটনাটি ঘটে।
নিহত হাবিব হাসান ওই এলাকার ভ্যান চালক নাজমুল হাসানের ছেলে।
জানা যায়, নিহত হাবিব হাসান মাদ্রাসা শিক্ষার্থী। সে ঘটনাদিন দুপুরে কাউকে না জানিয়ে বাড়ির ছাদে খেলতে যায়। পরে কোন এক সময় ছাদ থেকে পরে যায় ও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরিবারের লোকজন বিকাল ৫টার দিকে বসত ঘরের পাশে টিনের চালায় মৃত অবস্থায় পরে থাকতে দেখে চিৎকার দিয়ে ওঠে।পরে প্রতিবেশিরা খোঁজ পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের পিতা ভ্যান চালক নাজমুল জানায়, তার প্রথম স্ত্রী রিমা আক্তার দুই সন্তান রেখে প্রায় ৫ বছর আগে োৌবাবার বাড়ি চলে যায়। এরপর নাজমুল শম্পা আক্তারকে বিয়ে করে দুই সন্তানসহ জীবন যাপন করছিল।
স্থানীয় কাউন্সিলর আমান উল্লাহ আমান ঘটনার সত্যতা নিশ্চিত করে।
গফরগাঁও থানা ওসি ফারুক আহম্মেদ বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *