ভালুকায় যুবদল নেতা রাসেলের জামিনে মুক্তি

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকা উপজেলা যুবদলের সেক্রেটারী রকিবুল হাসান খান রাসেল ৫১ দিন হাজতবাস করার পর জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার বিকেলে ঢাকা অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফসা জুমার আদালত থেকে জামিন পাওয়ার পর শুক্রবার রাত সাড়ে ৮ টায় তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান। এ উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা যুবদলের উদ্যোগে একটি মোটর শোভাযাত্রা করে রকিবুল হাসান রাসেলকে ভালুকার সীমান্তবর্তী মাস্টারবাড়ি এলাকা থেকে বরণ করেন। পরে ভালুকা সরকারী ডিগ্রি কলেজ এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় গণসমাবেশে অংশগ্রহণের উদ্দেশ্যে যাওয়ার পর ৭ ডিসেম্বর নয়া পল্টন বিএনপির দরীয় কার্যালয়ের সামনে থেকে ভালুকা উপজেলা যুবদলের সেক্রেটারী রকিবুল হাসান রাসেল গ্রেফতার হয়েছিলেন। ৫১ দিন কারভোগের পর গত বুধবার বিকেলে তিনি জামিনে মুক্তি পান।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *