মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম ব্যুরো প্রধান।।

চট্টগ্রাম মহানগরীর ব্যস্ততম এলাকা মুরাদপুর জংশন বন্ধ রয়েছে গত এক মাস ধরে। এতে জংশন দিয়ে চলাচলকারী যানবাহন এবং পথচারীদের দুর্ভোগ চরম পর্যায়ে পৌছেছে। নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের চলমান কাজের অংশ হিসাবে এ জংশন বন্ধ রাখা হয়েছে বলে জানান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহরুল আলম দোভাষ।
মুরাদপুর এলাকা পরিদর্শনে দেখা যায় জংশন মোড় এলাকা পুরো টিন দিয়ে ব্লক করে দেয়া হয়েছে। মোড়ে অবস্হিত অনেক দোকান বন্ধ রাখতে বাধ্য হয়েছে ব্যবসায়ীরা। কখন ঐ স্হান খুলে দেয়া হবে তার কোন উত্তর দিতে পারেনি কাজের সাথে সংশ্লিষ্ট কেউ। দেখা যায় ঘেরাও করা এলাকায় এখনো কাজ শুরু করেনি। অনেকের অভিযোগ এলাকটি ঘিরে রাখলেও এখনো পর্যন্ত কাজ শুরু না করায় হাজার হাজার মানুষের ভোগান্তি বেড়ে চলেছে। উত্তর চট্টগ্রামের রাউজান হাটহাজারি ফটিকছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি অঞ্চলের শতশত যানবাহন এবং লক্ষ লক্ষ সাধারণ পথচারী এ জংশন দিয়ে চলাচল করে। বর্তমানে এ জংশন বন্ধ থাকার কারণে সকল যানবাহন ২ নং গেট দিয়ে চলাচলের কারণে অতিরিক্ত যানবাহনের চাপে ঐ এলাকা প্রতিনিয়ত যানজট লেগে থাকছে। তাই নির্দিষ্ট সময়ে গন্তব্য পৌছাতে পারছে না অনেকেই।
২ নং গেট এলাকা দিয়ে একে তো শিল্পাঞ্চলের পণ্য ট্রাক চলাচল অন্যদিকে বাড়তি হাজার হাজার যানবাহন চলাচল কারার কারণে জনদুর্ভোগ নিত্যদিনের হয়ে উঠেছে। আসন্ন বর্ষা মৌসুমে মুরাদপুর জংসনের কাজ শেষ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে প্রকল্প পরিচালক জানান। বন্ধ করার এলাকায় এখনো কাজ শুরু না করার বিষয়ে প্রকল্প পরিচালক জানান যথাসময়ে ঐ এলাকায় কাজ শুরু হবে। উন্নয়ন কাজে স্বার্থে জনগণ কে একটু সহযোগিতা করার জন্য আহবান জানান চউক চেয়ারম্যান জহুরুল আলম দোভাষ। তিনি জানান কাজ শেষ হওয়ার সাথে সাথেই মুরাদপুর জংশন জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। যত দ্রুত সম্ভব মুরাদপুর এলাকার কাজ শেষ করার সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে বলেও চউক চেয়ারম্যান জানান।