গফরগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়াড়িসহ আটক ১০

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ জুয়াড়ি ও পরোয়ানাভুক্ত ৫ আসামীকে আটক করেছে। আটককৃতদের আজ বৃহষ্পতিবার (২৬ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন জানায়, গত বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার গফরগাঁও ইউনিয়নের ঘাগড়া গ্রামের অভিযান চালিয়ে একটি গাছের নিচে বসে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করে। এ সময় জুয়ার আসর থেকে নগদ টাকাসহ জুয়া খেলারত সরঞ্জাম উদ্ধার করে। আটককৃত জুয়াড়িরা হলো- গফরগাঁও ইউনিয়নের খিলগাঁও গ্রামের আবুল হোসেনের ছেলে শাহজাহান (৪৬), মৃত আঃ মতিনের ছেলে মোঃ আলম (৩৫), মৃত ফজর আলীর ছেলে আবুল বাশার (৪৫), দুগাছিয়া গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে মামুন (৩২) ও পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড় গ্রামের মোঃ আবুল হাসেমের ছেলে মোঃ কাউসার (৩০)।

অপরদিকে একই রাতে গফরগাঁও থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত ৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- দিঘা গ্রামের কালা মিয়া ফকিরের ছেলে রমিজ উদ্দিন ওরফে রমিজ (৪৫), রসুলপুর গ্রামের মোঃ আবুলের স্ত্রী সাফিয়া খাতুন (৫৩), মৃত আমছর আলীর ছেলে মোঃ ছাইফুল (৫০), কুর্শ্বাপুর পাতাইল্লা পাড়া গ্রামের আঃ গফুরের ছেলে মাহমুদ সবুজ (২৫) ও সালটিয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (৪৫)।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ বলেন, পুলিশের বিশেষ অভিযানে ৫ জুয়ারীকে আটক ও পরোয়ানাভুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের ময়মনসিংহের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *