রফিকুল ইসলাম খান, গফরগাৗ প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ অদম্য-১৯-এর উদ্যোগে দিনব্যাপী বই বিনিময় ও শীত উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০ টায় থেকে রাত ৮টায় পর্যন্ত পৌরসভা সংলগ্ন আলতাফ হোসেন গোলন্দাজ অডিটরিয়াম প্রাঙ্গণে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে নারী উদ্যোক্তা মেলা, নারী উদ্যোক্তাদের শীতের পিঠা ও পণ্যসামগ্রী বিক্রয়, আবৃত্তি সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও অদম্য-১৯-এর বইয়ের স্টলে পাঠকরা নিজেদের সংগ্রহের পড়া বই ফেরত দিয়ে সমান সংখ্যক পছন্দের নতুন বই নিয়ে যান। প্রায় দুই শতাধিক পাঠক বিনামূল্যে বই বিনিময় করেছেন।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবিদুর রহমান, সামাজিক সংগঠন ‘৮৫ এর সভাপতি আব্দুল হামিদ বাচ্চু, আলতাফ গোলন্দাজ ডিগ্রি কলেজের প্রভাষক গোলাম মোঃ ফারুকী, সাংবাদিক আতাউর রহমান মিন্টু, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২২ বিজয়ী বইয়ের ফেরিওয়ালা আতিফ আসাদ, অদম্য ‘ ১৯ সংগঠনের প্রতিষ্ঠাতা মুহতাসিম ফুয়াদ, পরিচালক তায়েব মৃধা, সদস্য মাহিম, রিত্মিক, আফরান ইসলাম প্রমুখ।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।