মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ৭ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সাজুল আহম্মেদ (২২) । সে নেত্রকোনা জেলার দুর্গাপুর পৌর এলাকার মোঃ স্বপন মিয়ার ছেলে।
এসআই মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন রশিদপুর থেকে বুধবার রাত ৮ টায় ৭ বোতল বিদেশ মদসহ মাদক ব্যবসায়ী মোঃ সাজুল আহম্মেদকে গ্রেফতার করে।
৭ বোতল মদ উদ্ধারের বিষয়ে মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।