ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধ ৯ ইটভাটায় অভিযান: ৩৫ লাখ টাকা জরিমানা

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে পরিচালিত ৯টি ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা  হয়।

বুধবার (২৫ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন  ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক জনাব রুবেল মাহমুদ এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিদর্শক জনাব মাহবুবুল ইসলাম। উক্ত মোবাইল কোর্টে ময়মনসিংহ জেলা  পুলিশ নিরাপত্তা প্রদান করে সহযোগিতা প্রদান করেন। এ সময় পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩(সংশোধিত ২০১৯) এর ব্যত্যয় ঘটিয়ে অর্থাৎ পরিবেশগত ছাড়পত্র ব্যতিত আবাসিক এলাকায় ও শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে অবৈধভাবে ইটভাটা পরিচালনা এবং জেলা প্রশাসকের অনুমোদন ব্যতিত ইট প্রস্তুতের উদ্দেশ্যে মাটি সংগ্রহের অপরাধে ৯টি ইটভাটাকে মোট ৩৫,০০,০০০/- (পঁয়ত্রিশ  লক্ষ) টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং তিনটি ইটভাটার কিলন ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। মোবাইল কোর্টে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মিহির লাল সরদার, সহকারী পরিচালক নাজিয়া উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *