ভালুকায় কৃষকলীগের সংবাদ সম্মেলন

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বছরব্যাপী তৃণমূল জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের উন্নয়ন ও সাফল্য প্রচারের উদ্যোগ নিয়েছে। গতকাল বুধবার (২৫ জানুয়ারী) সকালে সংবাদ সম্মেলন করে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ভালুকা উপজেলা শাখা কৃষক লীগ। ভালুকা কৃষি একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উপজেলা কৃষক লীগ সভাপতি আহসান হাবিব মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা কৃষক লীগ সহ সভাপতি মো. মফিজুর রহমান, ভরাডোবা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আফতাব পাঠান, রাজৈ ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, হবিরবাড়ি ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *