গফরগাঁওয়ে বিট পুলিশিং সমাবেশ ও শীতবস্ত্র বিতরণ

শেয়ার করুন :

 

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
“বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ময়মনসিংহের গফরগাঁওয়ে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত সোমবার (২৩ জানুয়ারি) বিকালে গফরগাঁও থানা আয়োজনে শিলাসী-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইভটিজিং, মাদক, জুয়া, নারী নির্যাতন, বাল্য বিবাহ ও অপমৃত্যু প্রতিরোধে সচেতনতামূলক
বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
গফরগাঁও থানা কমিউনিটি পুলিশিং সভাপতি ও সালটিয়া ইউপি চেয়ারম্যান মোঃ নাজমুল হক ঢালী’র সভাপতিত্বে এ বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবা। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
গফরগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ, পাগলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডাঃ কে. এম এহছান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম রিয়েল, বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন মনির প্রমূখ। এসময় আরোও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য দেলোয়ার হোসেন রিপন ও দিলরুবা আক্তার কাজল প্রমূখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। এসময় বিট পুলিশিং সমাবেশ শেষে গফরগাঁও উপজেলার সকল গ্রাম পুলিশ ও অসহায় দরিদ্র মানুষের মাঝে প্রধান অতিথি পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা (পিপিএম-সেবা)
কম্বল বিতরণ করেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!