রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মালিক তানভীর হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদ খান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।