রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
আইএফআইসি ব্যাংক, গফরগাঁও উপশাখা উদ্যোগে রোববার (২২ জানুয়ারি) বিকেলে গ্রাহক, ব্যবসায়ী ও সুধীজনদের নিয়ে প্রতিবেশী উৎসব আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ময়মনসিংহের ব্যাঞ্চ ম্যানেজার সেফায়েটুল ইসলাম।
ব্যাংকের গফরগাঁও উপশাখার অফিস ইনচার্জ জাবের আল পারভেজ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন-ব্যাংকের সার্ভিস অফিসার স্নিগ্ধা শারমীন মিথিলা, গফরগাঁও আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক নাজমুল হক বিপ্লব, বিশিষ্ট ব্যবসায়ী জুবায়েদ হোসেন সুমন, ব্যবসায়ী ইকবাল হোসেন ও সুদেব সাহা প্রমূখ। অনুষ্ঠানে উপস্থিত সকলকে শীতকালীন বিভিন্ন রকমের পিঠা দিয়ে আপ্যায়ন করা হয়।