ভালুকার খিরু নদির খনন শুরু

শেয়ার করুন :

আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় খিরু নদির খনন কাজ শুরু হয়েছে। জাতীয় সংসদের শিল্প মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় এমপি আলহাজ¦ কাজিম উদ্দিন আহামেদ ধনু প্রধান অতিথি হিসেবে গতকাল শনিবার  দুপুরে ওই কাজের উদ্বোধন করেন।
এ উপলক্ষে স্থানীয় পরুলদিয়া বাজার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক সভায় উপজেলার রাজৈ ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. নুরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উমর হায়াৎ খান নঈম, উপজেলা যুবলীগ সভাপতি আনিছুর রহমান রিপনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের দেয়ারম্যান ও পানি উন্নয়ন বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ওই সময় উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *