গফরগাঁওয়ে পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্র্যাকের ব্যবস্থাপনায় ওয়াটার পয়েন্ট শুভ উদ্বোধন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক এর ব্যবস্থাপনায় ওয়াশ কর্মসূচির ওয়াটার পয়েন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের নির্দেশে পাঁচবাগ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ওয়াটার পয়েন্ট উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাজমুল হক, ব্র্যাক কর্মকর্তা, ইউপি সদস্য, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *