রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে গত বুধবার (১৮ জানুয়ারি)
ব্র্যাক ওয়াস প্রজেক্ট এর আওতায় উপজেলার গফরগাঁও ইউনিয়নের ছিপান উচ্চ বিদ্যালয়ের নির্মিত ওয়াস ব্লক এর উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান।
এসময় বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ আব্দুস ছালাম, প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, ব্র্যাক ওয়াস প্রজেক্ট এর আওতায় গফরগাঁও উপজেলায় ২১ টি বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য নির্মাণ করা হচ্ছে আধুনিক ওয়াস রুম ও মানসম্মত টয়লেট।
ছিপান উচ্চ বিদ্যালয়ের ওয়াস ব্লক এর উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান
বিদ্যালয়ে বিভিন্ন ক্লাস রুমে গিয়ে শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও পড়াশোনা সার্বিক খোঁজ খবর নেন।