রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে জানুয়ারি মাসের এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল, সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইন উদ্দিন খান মানিক, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাশেদুজ্জামান, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।