রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার সকালে গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল মাঠে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা দৌড় সহ বিভিন্ন প্রকার প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।
গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবিদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আশরাফ উদ্দিন বাদল। উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, উপজেলা স্কাউটস সাধারণ সম্পাদক মাহবুবুল আলম প্রমূখ।
এছাড়া ৫১তম শীতকালীন জাতীয় ত্রুীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন গফরগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম ভূইয়া।