আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বিদ্যুস্পৃষ্ট হয়ে রাশিদুল ইসলাম ফাহিম (৩৫) নামে এক খামারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৩ নম্বর ভরাডোবা ইউনিয়নের পুরুড়া গ্রামের মৃত মুহাম্মদ আলীর ছেলে রাশেদুল ইসলাম ফাহিম বাড়ির পাশেই মাছের খামার ও পোল্ট্রিফার্ম গড়ে তুলেন। শুক্রবার রাতে মাছের খামারের বৈদ্যুতিক মোটরের সুইচ বন্ধ করতে গেলে লাইনের লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর হন। খোঁজ পেয়ে পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত ফাহিমের ভগ্নিপতি উপজেলার ধীতপুর ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান শারফুল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ কামাল হোসেন জানান, বিষয়টি তার জানা নেই, তবে খোঁজ নিয়ে দেখবেন।