গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৬

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৬ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) ভোরসকালে উপজেলার রাওনা ইউনিয়নের কৃষ্টবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া জন্য নেয়া হয়েছে। পরে স্থানীয়রা শিয়ালটিকে পিটিয়ে হত্যা করে। গুরুতর আহতরা হলেন- মাহমুদা (২৬), বোরহান (৪০), ফকরুল (৪০), মনিরা (৪), সাথী (২৫) ও রুপা (২৭)।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর সকাল ৬ টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের ধোপাঘাট গ্রামের কৃষ্টবাজার এলাকায় পাগলা শিয়ালের আক্রমনে মাহমুদা আহত হয়। এরপর সকাল ৭টার দিকে বাজারে আসার পথে বীজ ব্যবসায়ী বোরহানকে শিয়াল কামড়ে দিয়ে জঙ্গলে পালিয়ে যায়। সকাল ৯ টার দিকে পুনরায় শিয়ালে এসে ফকরুল ইসলামকে কথা বলার সময় কামড়ে দিয়ে পালিয়ে যায়। শেষে সকাল সাড়ে ৯ টার দিকে বাড়িতে প্রবেশ করে রুপা ও তাঁর বোন সাথী ও শিশু মনিরাকে কামড় দেয়। রুপা এসময় শিয়ালটিকে আটকিয়ে ফেলে ও পরে জনৈক সেনা সদস্য পিটিয়ে শিয়ালটিকে হত্যা করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাহমুদা ও বীজ ব্যবসায়ী বোরহানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রুপা, মনিরা, সাথীকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল আমি পরিদর্শন করেছি। শিশু মনিরার জীবন বাঁচাতে তাঁর মা জীবন বাজি রাখে ও শিয়ালটিকে সাহসিকতার সাথে আটকে ফেলে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *