গফরগাঁওয়ের পাঁচবাগ ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিতসভা অনুষ্ঠিত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গফরগাঁও উপজেলা
আওয়ামী লীগের সভাপতি ফাহমী গোলন্দাজ বাবেল এমপি মহোদয়ের নির্দেশে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পাঁচবাগ ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও যশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মতিউর রহমান বাবুল, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সদস্য করম উল্লাহ মাসুম, পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহবুবুল আলম মাহাবুব, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মহসিন, উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক সারোয়ার জাহান আনজাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক ফেরদৌস আহমেদ খানসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ প্রমূখ।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!