গফরগাঁওয়ে ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও পৌরশহরের শিলাসী কড়ইতলী এলাকায় গলায় ওড়না পেঁচিয়ে সনি আক্তার (১৩) নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় দিকে তার বাড়ির শয়ন ঘর থেকে ওই কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এর আগে শয়ন ঘরের ধর্নার সাথে সনির ঝুলন্ত মরদেহ দেখতে পায় তার পরিবার। সনি আক্তার শিলাসী কড়ইতলী এলাকায় সিএনজি চালক মোঃ দুলালের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে দিকে কিশোরী সনি আক্তারের সাথে তার বড় বোনের বাকবিতন্ডা হয়। অভিমানে সন্ধ্যায় দিকে সে পরিবারের সবার অজান্তে ঘরের দরজা লাগিয়ে দেয়। পরে ঘরের ধর্নার সাথে ওড়না পেচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। পরিবারের লোকজন খোঁজ পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে। পৌর কাউন্সিলর বাবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!