রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় নূরুজ্জামান দিলীপ শেখ (৪২) নামে মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে গফরগাঁও -কিশোরগঞ্জ সড়কে উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী সুরুজ মেম্বার বাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। সে উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামের মৃত আফাজ উদ্দিন শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যবসায়ী নূরুজ্জামান দিলীপ শেখ মঙ্গলবার সকাল ১১টায় দিকে মোটরসাইকেল যোগে গফরগাঁও -কিশোরগঞ্জ সড়ক পথে ধাইরগাঁও গ্রামে বাড়িতে ফিরছিলেন। এসময় দ্রæতগতির একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলকে ধাক্কায় দিলে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ দুর্ঘটনায় বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।