রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে কমিউনিটি ডায়ালগ সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার ৯ নং পাঁচবাগ ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
পাঁচবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার তাসলিমা খাতুন, পাঁচবাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুল হক ফেরদৌস,
পাঁচবাগ ইউপি সদস্য মোবারক হোসেন দুলাল, আবু রায়হান প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিগণ।