ইসলামী ও সমমনা দল সমূহের সমন্বয়ে একটি বৃহত্তর নির্বাচনী জোট গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা

শেয়ার করুন :

ষ্টাফ রিপোটার।।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের ইসলামী ও সমমনা দল সমূহের সমন্বয়ে একটি বৃহত্তর নির্বাচনী জোট গঠনের লক্ষ্যে আজ শনিবার (২৪ ডিসেম্বর) সকালে মিরপুর ১১নং সেক্টর একটি ল’চেম্বারে এক মত বিনিময় সভায় মিলিত হন ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিপলস জাস্টিস পার্টির চেয়ারম্যান ব্যারিষ্টার ডক্টর এম হায়দার আলী, গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান বিক্রমপুরী, ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য মোঃ ওমর ফারুক।
মতবিনিময় সভায় এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়তে হবে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *