গফরগাঁওয়ে এতিম ও অসহায় শিক্ষার্থীদের মাঝে রোটারী ক্লাবের শীতবস্ত্র ও কম্বল বিতরণ

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে রোটারী ক্লাব অব ঢাকা উদ্যোগে এবং হোসেন আলী-জাহেদা খাতুন এতিমখানার আয়োজনে এতিম, অসহায়, দুস্থ ও গরিব শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কাপড়, ব্যাগ ও কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে উপজেলার লামকাইন কে এ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লামকাইন এলাকায় ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪টি মাদরাসা, ১টি হাইস্কুল, হোসেন আলী-জাহেদা খাতুন এতিমখানা, অন্যান্য ধর্মাবলম্বী, প্রতিবন্ধীর এতিম, দুস্থ ও অসহায় গরিব শিক্ষার্থীদের মাঝে এসব শীতবস্ত্র, ব্যাগ ও কম্বল বিতরণ করা হয়।

এসময় রোটারী ক্লাব অব ঢাকা কর্মকর্তা, সদস্যবৃন্দ, হোসেন আলী-জাহেদা খাতুন ট্রাষ্টের পরিচালক সাইফুর রহমান প্রবাল, বিভিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হানিফা, সাংবাদিক রফিকুল ইসলাম খান, নূরুল হক লিমন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *