রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্যাটারীচালিত রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে নিশিতা (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। ঘটনাটি গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে গফরগাঁও-বরমি সড়কে মহিরখারুয়া এলাকায় ঘটে। নিহত নিশিতা পাশর্^বর্তী ভালুকা উপজেলার বিরুনিয়া গ্রামের নয়ন মিয়ার মেয়ে এবং বিরুনিয়া স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। সে গফরগাঁও উপজেলা শিলাসী গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসেছিল।
প্রত্যক্ষদর্শী ও নিহতের আত্ত¡ীয়-স্বজনরা জানান, মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটায় দিকে গফরগাঁও উপজেলার ঘাগড়া গ্রামের আত্বীয় বাড়ি থেকে ব্যাটারীচালিত রিকশাযোগে শিলাসী গ্রামের মামার বাড়িতে যাচ্ছিলেন নিশিতা। পথিমধ্যে গফরগাঁও-বরমী সড়কের মহিরখারুয়া এলাকায় তার ওড়না রিকশা চাকায় সঙ্গে পেচিয়ে ছিটকে সড়কে পড়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার ডাঃ নাসরিন সুলতানা মুন তাকে মৃত ঘোষনা করে। তিনি জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।