গফরগাঁওয়ে অসামাজিক কার্যকলাপ ও মাদক কারবারীসহ ৩ জন আটক

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে সোমবার দিবাগত রাতে পৌরশহরের মধ্যবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক কারবারী ও একটি বাসায় অসামাজিক কার্যকলাপে অভিযোগে এক যুবতীসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। তাদেরকে গতকাল মঙ্গলবার সকালে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- পৌরশহরের ৬নং ওয়ার্ডের ষোলহাসিয়া গ্রামের মোঃ আব্দুল্লাহ ওরফে আব্দুল্লাহ আল মামুনের ছেলে, মাদক কারবারী মোঃ ইউসুফ জাহান (২২), উপজেলার যশরা ইউনিয়নের ভারইল গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে মোঃ অপু মিয়া (২২) ও পাগলা থানাধীন গোল্লারবাড়ী গ্রামের মৃত লাল মিয়ার মেয়ে আসমা আক্তার জান্নাত (২০)।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ৩জন আসামীকে ধৃত করিয়া মঙ্গলবার সকালে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *