যে কোন প্রয়োজনে আমাদের বলবেন,আমরা আপনাদের পাশে আছি’ …..জেলা প্রশাসক

শেয়ার করুন :

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহে নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ মোস্তাফিজার রহমান বলেছেন, আপনারা যে কোন প্রয়োজনে, যেকোন বিষয়ে আমাদের বলবেন আমরা আপনাদের পাশে আছি।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের তারাকান্দা উপজেলা হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমতের সভাপতিত্বে জেলা প্রশাসক আরো বলেন, আপনারা মনে রাখবেন আপনাদের যে কোন সময় যেকোনো প্রয়োজনের জেলা প্রশাসক ঘুমিয়ে থেকেও জেগে আছে।

এর আগে জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নে নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পের পরিদর্শন করেন। এছাড়াও আশ্রয়ন প্রকল্পে যারা বসবাস করছেন তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন এবং তাদের মাঝে শীতের কম্বল বিতরণ করেন।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) পুলক ক্লান্তি চক্রবর্তী, সহকারী কমিশনার (প্রটোকল অফিসার -১) মোহাম্মদ মেহেদী হাসান, তারাকান্দা উপজেলার চেয়ারম্যান এডভোকেট ফজলুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী প্রদীপ চক্রবর্তী রণু ঠাকুর, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মোতালেব সরকার সহ, উপজেলা সরকারী কর্মকর্তা,  বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমান প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *