আসাদুজ্জামান, ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় বিএনপি নেতা ও উপজেলার ২ নম্বর মেদুয়ারী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান একেএম সাইদুজ্জামান তালুকদার মোমেন (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। সোমবার ভোরে ময়মনসিংহের চুরখাই কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলেসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মোমেন তালুকদারের মৃত্যুতে ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক ফখরউদ্দিন আহম্মেদ বাচ্চু, সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মুর্শেদ আলম ও পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ্ব গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মোমেন তালুকদারের মৃত্যুতে আরো শোক প্রকাশ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, ভালুকার এমপি আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।