গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ভেজা হাতে ফ্লাগ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মোতাসিম বিল্লাহ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোতাসিম বিল্লাহ বখুরা গ্রামের পল্লী চিকিৎসক ডাঃ মুহেব বুল্লাহর ছেলে ও গফরগাঁও আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের শিক্ষার্থী এবং চলতি বছর ডিগ্রী শেষ বর্ষের পরীক্ষা দিয়ে রেজাল্টের অপেক্ষায় ছিলেন।
ঘটনায় সত্যতা নিশ্চিত করে নিহতের স্বজন ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান জানান, রোববার বিকালে মোতাসিম বিল্লাহ গোসল শেষে নিজ বসতঘরে গিয়ে ফ্যান চালানোর জন্য ভেজা হাতে বিদ্যুতের ফ্লাগ লাগানোর চেষ্টা করেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মোতাসিম বিল্লাহ মারা যায়।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *