সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় গফরগাঁওয়ে যুবক নিহত

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কবির (৩২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। গত শনিবার সৌদি আরবের স্থানীয় সময় ৩ টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টার দিকে সৌদি আরব মদিনা শহরের ইয়ানবোতে রাস্তার এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের বখুরা গ্রামের মোঃ ওয়াজ উদ্দিনের ছেলে।
গতকাল রোববার সকালে নিহতের চাচাতো ভাই সোহেল এ মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত কবির পেশায় একজন গাড়ি চালক। সে দীর্ঘ ১৫ বছর যাবত সৌদি আরবে আছে। শনিবার সৌদি আরবের স্থানীয় সময় ৩ টায় এবং বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টার দিকে সৌদি আরব মদিনা শহরের ইয়ানবোতে রাস্তার পাশে গাড়ী নিয়ে দাঁড়ানো ছিলো। এ সময় পিছন থেকে অপর একটা গাড়ী তার গাড়ীটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *