চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশন নির্বাচনে সভাপতি জামাল ও বিশ্বজিৎ সম্পাদক নির্বাচিত।

শেয়ার করুন :

চট্টগ্রাম অফিস।।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর স্টাফ অ্যাসোসিয়েশনের ২০২৩-২০২৪ কার্যকরী পরিষদের নির্বাচনে জামাল-বিশ্বজিৎ পরিষদ পূর্ণ প্যানেলে বিনাপ্রতিদ্বন্ধিতায় বিজয়ী হয়েছে। ১৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। এতে সভাপতি পদে মো. জামাল উদ্দীন এবং সাধারণ সম্পাদক পদে বিশ্বজিৎ ভট্টাচার্য্য জয়ী হয়েছেন। এছাড়া বিজয়ী অন্যান্য প্রার্থীরা হলেন- সিনিয়র সহ-সভাপতি পদে মো. আজিজুর রহমান, সহ-সভাপতি মোহাম্মদ শাহ আলম মিয়া, সিনিয়র যুগ্ম-সম্পাদক আল ফাহাদ খান, যুগ্ম-সম্পাদক কুলছুমা বেগম, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, সহ-সাংগঠনিক সম্পাদক সুব্রত ঘোষ, অর্থ সম্পাদক প্রিয়তোষ চক্রবর্ত্তী, দপ্তর সম্পাদক মোঃ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু মুনছুর, ধর্ম সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাব্বির খান, ক্রীড়া সম্পাদক মো. আরিফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, মহিলা বিষয়ক সম্পাদিকা শাকিলা সুলতানা এবং নির্বাহী সদস্য পদে মো. জাহাঙ্গীর আলম, মো. শফিকুল ইসলাম, খালেদা বেগম, মো. এরশাদ মিয়া ও মো. জহিরুল ইসলাম।

নির্বাচন কাজ পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পুরকৌশল বিভাগের প্রফেসর ড. জি.এম. সাদিকুল ইলাম। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে উপ-পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ ফজলুর রহমান, একাডেমিক শাখার সেকশন অফিসার জনাব মো. রুবেল মাহমুদ, ইইই বিভাগের সিনিয়র টেকনিশিয়ান জনাব মো. ফজলুল হক এবং নির্বাচন কমিশন সচিব হিসেবে কম্পট্রোলার অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক জনাব মো. মেহেদী হাসান শাহ্ দায়িত্ব পালন করেন।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *