রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁওয়ে বিস্ফোরক আইনে মামলায় আসামিসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার দিবাগত রাতে পুলিশ গফরগাঁও থানায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিস্ফোরক আইনে মামলায় আসামি বিএনপির ১ কর্মীসহ ২জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো -গফরগাঁও থানাধীন ছয়আনী রসুলপুর গ্রামের মোঃ আবুল কালামের ছেলে বিএনপির কর্মী মোঃ জুনায়েদ সিদ্দিকী (২২) ও পুলিশ আইনে মামলা ধামাইল গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে মোঃ নবী হোসেন (৩৫)।
গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ২জনকে ধৃত করিয়া গতকাল বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।