যথাযোগ্য মর্যাদায় গফরগাঁও মুক্তদিবস উদযাপন

শেয়ার করুন :

রফিকুল ইসলাম খান, গফরগাঁও প্রতিনিধি।।
ময়মনসিংহের গফরগাঁও মুক্ত দিবস যথাযোগ্য মর্যাদায় মুক্তদিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গফরগাঁও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহন করে।
গতকাল শুক্রবার (০৯ ডিসেম্বর) বেলা ১০টায় উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক
মোঃ আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন গফরগাঁও থানার অফিসার ইনচার্জ ফারুক আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা মফিজ আহমেদ, সলিমুল্লাহ মোস্তফা, ইমদাদুল হক বুলবুল, নাসির উদ্দিন মনির প্রমূখ। সভায় পরিচালনা করেন আমরা মুক্তিযোদ্ধা সন্তান গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির।
এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের ০৯ ডিসেম্বর এই দিনে গফরগাঁওয়ের মুক্তিকামী মানুষ বিজয় পতাকা উড়িয়ে বিজয় আনন্দে মেতে উঠেন।

 


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *