আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় মালবাহি ট্রাকের চাপায় আমিনুল ইসলাম (৫০) নামে এক অটোচালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ময়মনসিংহগামী মালবাহি ট্রাক পিছন থেকে অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কুড়িগ্রামের রাজারহাট এলাকার মৃত আহম্মদ আলীর ছেলে অটোচালক আমিনুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। নিহত আমিনুল ইসলাম ভালুকা উপজেলার স্কায়ার মাষ্টারবাড়ি এলাকায় বাসাভাড়ায় থেকে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক রিয়াদ মাহমুদ জানান, নিহতের লাশটি তাদের হেফাজতে আছে। পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। ট্রাকটি জব্দ করা সম্ভব হয়নি।