ভালুকায় গার্মেন্টকর্মীকে ধর্ষণের অভিযোগ

শেয়ার করুন :

আসাদুজ্জামান ভালুকা (ময়মনসিংহ)।।
ময়মনসিংহের ভালুকায় এক গার্মেন্টকর্মীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। সোমবার ওই গার্মেন্টকর্মী বাদী হয়ে উপজেলার পানিহাদি গ্রামের জয়নাল মিয়ার ছেলে আল আমিন (৪০), তার স্ত্রী মোছাঃ নাজমা খাতুন (৩৬), শন্তিগঞ্জ গ্রামের হাসান খানের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৫০) ও তার স্ত্রী নাসিমা খাতুনের (৪০) নাম উল্লেখসহ আরও দুই-তিনজনকে অজ্ঞাত আসামী করেছেন।
মামলা সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যায় কাজ শেষে কারখানা থেকে বের হন এক্সপেরিয়েন্স কারখানার শ্রমিক উপজেলার শান্তিগঞ্জ গ্রামের কুয়েত প্রবাসী সোহেল মিয়ার স্ত্রী ওই পোশাক কর্মী। ওই সময় তার স্বামীর ভগ্নিপতি মোঃ আল আমিনসহ অন্য এক অপহরণকারী ওই নারীকে অস্ত্রের মুখে জোর পূর্বক মোটরসাইকেলে তুলে উপজেলার পানিহাদি এলাকার নির্জন স্থানের একটি ঘরে নিয়ে ধর্ষকদের হাতে তুলে দেন এবং স্ত্রীসহ নিজে ঘটনাস্থলের অদূরে অবস্থান নেন। অতপর অজ্ঞাত এক ব্যক্তি তাকে ধর্ষণের পর দ্বিতীয় ব্যক্তি উদ্যোগ নিলে কৌশলে রক্ষা পান ওই নারী। ঘর থেকে বের হয়ে দেখতে পান উল্লেখিত আসামীরা ওই স্থানে দাঁড়িয়ে আছে। এই ঘটনায় তিনি সোমবার বাদী হয়ে ভালুকা মডেল থানায় মামলা করেন।
ভালুকা মডেল থানার এসআই ফেরদৌস বলেন, আদালতে জবানবন্দী প্রদানসহ ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: কপি করা যাবে না!!