স্টাফ রিপোর্টার, দিগন্তবার্তা ডেক্স।।
ইসলামী গণতান্ত্রিক পার্টির, ঢাকা মহানগর দক্ষিন শাখার উদ্যোগে আজ রোববার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় ওয়ারীর এক হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পি পি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান দলের চেয়ারম্যান, সাবেক এম পি এম এ আউয়ালের আশু কারামুক্তি দাবি করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ইসলামী শক্তিকে সংগঠিত করতে এম এ আউয়াল বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। তিনি আজ রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার হয়ে কারাবন্দী আছেন দীর্ঘ দিন যাবত। তাই অনতিবিলম্বে তাকে কারাগার থেকে মুক্তি দিতে হবে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- দলের প্রেসিডিয়াম সদস্য ওমর ফারুক, জগদীশ কর্মকার, মামুন পারভেজ, যুগ্ম মহাসচিব মাওলানা শামসুল ইসলাম, মাওলানা আবু বকর, শীলা হালদার প্রমূখ নেতৃবৃন্দ।