ময়মনসিংহে কিশোরী ধর্ষণের অভিযোগে মামলার এক মাসেও গ্রেফতার হয়নি আসামী!

শেয়ার করুন :

ময়মনসিংহে প্রতিনিধি।।
ময়মনসিংহ সদর উপজেলা বোররচর ইউনিয়নে বনপাড়া গ্রামে ১৪ বছরের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে । এ বিষয়ে কিশোরীর মা বাদী হয়ে ৬ নভেম্বর একজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৬ । কিন্তু প্রায় এক মাস হয়ে গেলেও গ্রেফতার হয়নি আসামী।
গত ৩ নভেম্বর রাতে সদর উপজেলা বোররচর ইউনিয়নের বনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আসামী সদর উপজেলা বোররচর ইউনিয়নের মিরধা পাড়া গ্রামের বাসিন্দা মোঃ মোশারফ হোসেন ওরফে মোশার ছেলে আশিকুল ইসলাম সিয়াম (১৯) । তার বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে ( ৯)১ ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করার অপরাধের মামলা দায়ের করা হয় । প্রায় একমাস গত হলেও অভিযুক্ত ধর্ষণ মামলার আসামী আশিকুর রহমান সিয়াম এখনো ধরাছোঁয়ার বাহিরে ।
এ বিষয়ে ভুক্তভোগী কিশোরীর মা বানুরা বেগম জানান ধর্ষণের ঘটনায় মামলা দায়ের করা এজাহারভুক্ত আসামীর আত্মীয়-স্বজনদের মাধ্যমে প্রকাশ্যে, হুমকি দিয়ে যাচ্ছে আমার পরিবার কে।
এই বিষয়ে জানতে চাইলে মামলার তদন্তকারী কর্মকর্তা মোঃ আশরাফুল আলম বলেন আসামীকে ধরার অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীর মা বলেন আমার মেয়েকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিলো, পরে সে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক আমন ধান ক্ষেতে জোরপূর্বক ধর্ষণ করে ।
বোররচর ইউনিয়নের মূর্ধাপাড়ার বাসিন্দা মোশারফ হোসেন মোশার ছেলে আশিকুর ইসলাম সিয়াম (১৯) ধর্ষককে ৩ নভেম্বর রাত অনুমান ৮. ঘটিকার সময় এলাকাবাসী আটক করে।
পরে অভিভাবককে খবর দেয়া হলে অবস্থার বেগতিক দেখে অভিভাবক বিবাহের কথা বলে ধর্ষনকারী আশিকুর ইসলাম সিয়াম কে বাড়িতে নিয়ে যায়।
এই ঘটনায় কোন শুরাহা না হওয়ায় গত ৬ নভেম্বর ধর্ষনকারীর মা কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেন।
এ ব্যাপারে বোররচর ইউনিয়নের বনপাড়া গ্রামের স্হানীয় জনগণ ধর্ষণের আসামী আশিকুর রহমান সিয়াম কে দ্রুত গ্রেফতারের ও আইনগত ব্যবস্থাগ্রহণের দাবী জানিয়েছেন ।

শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *